মুহাম্মদ হাদিসুর রহমান জয়পুরহাট প্রতিনিধিঃ
খাদ্য অধিদপ্তরের উদ্যোগে ৩০ টাকা কেজি দামে জয়পুরহাটে খোলা বাজারে ওএমএসের চাল বিক্রি শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে জয়পুরহাট পৌর শহরের পূর্ব বাজার এলাকায় ডিলারের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের মাঝে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম।
উদ্বোধনকালে বক্তব্য রাখেন পুলিশ সুপার নূরে আলম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, জেলা খাদ্য নিয়ন্ত্রক জ্ঞান প্রিয় বিদুষী চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল ও পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ প্রমুখ।
প্রতি কেজি ৩০ টাকা দামে ৫ কেজি করে প্রতিদিন ছুটির দিন ব্যতীত এ চাল বিতরণ করা হবে।
চলবে বিকাল ৩টা পর্যন্ত।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
