ঢাকাThursday , 1 September 2022
  • অন্যান্য

চিনিকলের আখ রোপণ শুরু

admin
September 1, 2022 8:35 pm
Link Copied!

মুহাম্মদ হাদিসুর রহমান জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট চিনিকলের ২০২২-২৩ মৌসুমের আখ রোপণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার রাঘবপুর গ্রামের কৃষক বাবলুর রহমানের জমিতে আখ রোপণ করে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এর আগে রাঘবপুর ইক্ষু কেন্দ্রে মাঠে উদ্বোধনী সভায় জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আখলাছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) পরিচালক কৃষিবিদ আশরাফ আলী।

এসময় আরও মধ্যে বক্তব্য দেন জয়পুরহাট চিনিকলের ভারপ্রাপ্ত মহা-ব্যবস্থাপক (কৃষি) তারেক ফরহাদ, ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (অর্থ) সেলিম মিয়া, ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (কারখানা) পুলক কুমার সরকার, আখ চাষি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আক্তার, সাধারণ সম্পাদক আহসান হাবীব রুমেল প্রমুখ।

চিনিকল সূত্র জানায়, চলতি মৌসুমে ৬ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) পরিচালক কৃষিবিদ আশরাফ আলী বলেন, সরকার চিনিশিল্পকে লাভজনক করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। জয়পুরহাট চিনিকল একটি জাতীয় সম্পদ। এ চিনিকলকে রক্ষা করতে বেশি করে আখ রোপণ করতে হবে।

সার ও প্রয়োজনীয় উপকরণ শিগগিরই আখ চাষিদের মধ্যে সরবরাহ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।