মোঃকায়সার রশীদ, জেলা প্রতিনিধি শেরপুর।।।
শেরপুর জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, শেরপুরে দুই শিশুকে ধর্ষণের চাঞ্চল্যকর মামলায় শামীম মিয়া নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। ৩১ শে আগষ্ট রোজ বুধবার দুপুরে ট্রাইবুনালের বিচারক মোঃ আখতারুজ্জামান একমাত্র আসামী শামীম (২২) এর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন, একইসাথে শামীমকে বিশ(২০) হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। আদালত সুত্র জানান, ভুক্তভোগী শিশুরা নকলা উপজেলার ভুরদী নয়াপাড়া গ্রামের কৃষক পরিবারের চাচাতো / জ্যাঠাতো দুই বোন স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী। ২০১৯ সালের ৯ মে বিকেলে প্রতিবেশী নওশেন আলীর ছেলে শামীম বিস্কুট ও নানা খাবারের প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী একটি কাঠের বাগানে নিয়ে তাদের ফুসলিয়ে ধর্ষণ করে। রাতে তারা অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন জানতে চাইলে ঘটনা খুলে বলে। ঔ ঘটনার পরদিন শামীমকে আসামী করে নকলা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। পরে পুলিশের হাতে গ্রেফতার হয় শামীম। তদন্ত শেষে একই বছরের সেপ্টেম্বর মাসে একমাত্র আসামী শামীম এর বিরুদ্ধে অভিযোগ দাখিল করে নকলা থানার এসআই শরীফ হোসেন। বিচারিক পর্যায়ে বাদী, ২ জন ভিকটিম, চিকিৎসক ও জবানবন্দি গ্রহণকারী ম্যাজিষ্টেটসহ ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।
