ঢাকাThursday , 1 September 2022
  • অন্যান্য

কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সিরাজুল ইসলামের পিতা কাওসার আলী গাজীর মৃত্যুতে কালিগঞ্জ প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন।

Link Copied!

এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।

কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম এর পিতা কাওসার আলী গাজী আর নেই। তিনি ৩১ আগস্ট বুধবার দিবাগত রাত সাড়ে দশটায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ জনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি —রাজিউন) তার মৃত্যুতে পরিবারসহ এলাকাবাসীর সকলের মাঝে গভীর ছায়া নেমে আসেছে।কালিগঞ্জ উপজেলার ৫ নম্বর কুশুলিয়া ইউনিয়নের মহৎপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ কাওসার আলী গাজী মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ৭ ছেলে ও ৪ মেয়ে নাতি নাতনি আত্মীয়-স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা আজ বৃহস্পতিবার জহোরবাদ মহাৎপুর রওজাতুল জান্নাত জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। মরহুমের জান্নাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু সহ প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি সহ সকল সদস্যবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।