এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।
সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কাজী মোঃ আলাউদ্দীন নির্বাচনী এলাকায় বুধবার ( ৩১শে আগষ্ট ) বিকালে তিনি শ্যামনগর উপজেলার ঈশ্বরিপুর ইউনিয়ন এর ঈশ্বরিপুর গ্রাম ঐতিহাসিক শাহী মসজিদ ও যশোরেশ্বী মন্দির সংলগ্ন এলাকা,খাগড়াঘাট,ঈশ্বরীপুর হাট চত্বর,ও মুন্সিগজ্ঞ ইউনিয়ন এর মুন্সিগজ্ঞ মুনছুর সরদারের গ্যারেজ,জেলেখালী মার্কেট এলাকায় জনসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।কাজী মোঃ আলাউদ্দীন এসময়ে দেশ নায়ক, আগামীর রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমানের বার্তা জনগনের কাছে পৌছে দিতে জনসংযোগ অব্যহত রাখেন এ সময় তিনি তার বক্তব্যে বলেন অবৈধ সরকারের পতন না ঘটানো পযন্ত ও নির্দলীয় নিরেপক্ষ সরকার এর অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন না দেওয়া পযন্ত রাজপথে আপনাদের সাথে আছি,এই অবৈধ সরকার আয়নাঘর নামক গুমঘর তৈরি করে দেশের সন্মানিত নাগরিকদেরকে গুম করে রেখেছে, ইন্সাআল্লাহ রাতের ভোটের সরকারের বিদায় সুনিশ্চিত। এ জন্যে জনসাধারনের সহযোগীতা ও দোয়া চাই। এসময় উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুলফিকার সিদ্দিক, শ্যামনগর উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু,শ্যামনগর সরকারী কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, উপজেলা কৃষকদলের আহবায়ক ফজলু,সদস্য সচিব ইয়াসিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুইট, ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক টুটুল সহ এসময় তার সাথে স্থানীয় বিএনপিও সকল অংগ্য সংগঠন এর নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
