ঢাকাThursday , 1 September 2022
  • অন্যান্য

শার্শায় দুই কোটি টাকার সোনার বারসহ পাচারকারী আটক।

Link Copied!

 

মনা, যশোর জেলা প্রতিনিধিঃ

যশোরের শার্শার রুদ্রপুর সীমান্ত থেকে ৯ পিচ সোনার বার (২ কেজি ৩শ’ ৩৩ গ্রাম ওজনের) ও একটি মোটরসাইকেলসহ শুকুর আলী (৪৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার (৩১ আগষ্ট) বিকেলে তাকে আটক করা হয়।

আটক শুকুর আলী উপজেলার রুদ্রপুর গ্রামের মিয়ারাজ আলীর ছেলে।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভির রহমান পিএসসি জানান, ভারতে সোনা পাচারের জন্য পাচারকারীরা রুদ্রপুর সীমান্তে অবস্থান করছে। এমন গোপন খবরে, বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক শুকুর কৃষকের ছদ্দবেশে দীর্ঘদিন ধরে সোনা পাচার করে আসছিল বলে জানান বিজিবি।

উদ্ধারকৃত সোনার মুল্য আনুমানিক ১ কোটি ৭০ লক্ষ টাকা বলে জানায় বিজিবি। সোনাসহ পাচারকারীকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।