ঢাকাWednesday , 31 August 2022
  • অন্যান্য

বেনাপোলে বঙ্গবন্ধু ও অসাম্প্রদায়িক বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।

Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যশোর রোড ‘৭১ এর পক্ষ থেকে বন্দর নগরী বেনাপোলে বঙ্গবন্ধু ও অসাম্প্রদায়িক বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৩১ আগষ্ট বিকাল ৩টার সময় বেনাপোল পৌর বিয়ে বাড়ি কমিউনিটি হলে যশোর রোড ‘৭১ এর আহ্বায়ক ও বেনাপোল পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভা অনুষ্টিত হয়।

অনুষ্ঠিতব্য এই স্মরণানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ভাষাতাত্ত্বিক, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উচ্চশিক্ষা পর্ষদের ভূতপর্ব প্রধান ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড, পবিত্র সরকার।

প্রধান বক্তার আসন অলঙ্কৃত করেন বিশিষ্ট ইতিহাসবেত্তা অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক, বিইউপি ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ড. শওকত আরা হোসেন, অপূর্ব শর্মা এবং দাঁড় কাক সম্পাদক কবি সঞ্জীব পুরোহিত ৷

ফিটস ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. গোলাম মোস্তফার সঞ্চালনায় বঙ্গবন্ধু ও অসাম্প্রদায়িক বাংলাদেশের শীর্ষক আলোচনা সভাটি পরিচালনা হয় ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।