বাঘা(রাজশাহী)প্রতিনিধি।
রাজশাহীর বাঘায় ৩নং পাকুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজের উদ্যোগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও ২১ শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্বরণে শোক সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ শে আগস্ট) বিকালে কেশবপুর স্কুল & কলেজ মাঠে এ শোক সভা ও দোয়া মহফিলের আয়োজন করেন বাঘা উপজেলার ৩নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ।
পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভাদুর সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাস আলী।
উক্ত অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কালিদাসখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুল ওয়াদুদ।
এছাড়াও শোকসভায় বক্তব্য রাখেন, বাঘা উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি প্রভাষক আমিরুল ইসলাম,পাকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভাদু, বাঘা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলী, জাহাঙ্গীর আলম শ্যাম্পু, শাহজালাল সরকার লিটন, বাঘা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সানোয়ার হোসেন সুরুজ, বাঘা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাইনুল ইসলাম মুক্তা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শোক সভা শেষে বঙ্গবন্ধু সহ স্বপরিবারে শাহাদাৎ বরণকারি সদস্যদের আত্বার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে প্যাকেট খাবার বিতরন করা হয়।
