স্টাফ রিপোর্টার
১৯ নং তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান তার নিজ চাচাতো ভাই কে ইয়াবা সহ পুলিশের হাতে সমর্পন করেছেন। লক্ষীপুর জেলার লক্ষ্মীপুর সদর থানার ১৯ নং তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ওমর হুসাঈদ ভুলু গত কাল রাত ১২ ঘটিকার সময় তার নিজ বাড়ির সামনে তার আপন চাচাতো ভাই( জহির হোসেন) কে ইয়াবা সহ হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন। এ ব্যাপারে সদর থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে। আসামিকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। চেয়ারম্যানের এ রকম মহৎ কাজ দেখে লক্ষ্মীপুর জেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের সকল জনগন সাধুবাদ জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ব্যক্তি বলেন চেয়ারম্যান সাহেব দীর্ঘদিন যাবত মানুষের সেবা করে যাচ্ছেন। তিনি কোন প্রকার অনৈতিক কাজ পছন্দ করেন না। অনৈতিক কাজের জন্য আপনজনকেও ছাড় দেন না। উক্ত চেয়ারম্যান পেয়ে ইউনিয়ন বাসী গর্বিত।
