ঢাকাWednesday , 31 August 2022
  • অন্যান্য

স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচন সফলভাবে সম্পন্ন

Link Copied!

 

মোঃ খোকন নেত্রকোণা প্রতিনিধি

সরকার ঘোষিত নীতিমালা অনুযায়ী মাধ্যমিক শিক্ষাকে তরান্বিত করার লক্ষ্যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবক পরিচালনা কমিটি গঠনের নির্দেশনা রয়েছে।
এই নীতিমালা বাস্তবায়নের লক্ষ্যে আজ নেত্রকোণা জেলাধীন আটপাড়া উপজেলার ১নং স্বরমুশিয়া ইউনিয়নের কোনাপাড়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ম্যানেজিং কমিটির নির্বাচন।

উক্ত নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন মোট সাতজন।তারা হলেন আব্দুল করিম,জুলহাস মিয়া তাং,মাসুদ মিয়া,খোকন মিয়া, সেলিম মিয়া, সোহাগ মিয়া ও সাইফুল ইসলাম।

উপরিউক্ত প্রার্থীদের মধ্যে সফলতার সাথে নির্বাচনে জয়লাভ করেন আব্দুল করিম ১৯৬ ভোট পেয়ে প্রথম, সাইফুল ইসলাম ১৮৯ ভোট পেয়ে দ্বিতীয়, সোহাগ মিয়া ১৮১ ভোট পেয়ে তৃতীয় ও সেলিম মিয়া ১৪৭ ভোট পেয়ে চতুর্থ নং সদস্য হিসেবে নির্বাচিত হন।

উক্ত নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে ছিলেন মোঃ পলাশ রায়হান (উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা)। এছাড়া উপস্থিত ছিলেন কোনাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূরুল আমীন, সহকারী শিক্ষক আলতু মিয়া,সহকারী শিক্ষক সোহেল রানা সহ সকল শিক্ষক,কর্মচারী ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।