এস,এন,কায়সার জুয়েল,
কক্সবাজার জেলা প্রতিনিধি
টেকনাফ উপজেলার শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ফ্রিল্যান্সিং /আউটসোসিং বিষয়ক দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ এর সার্টিফিকেট বিতরণ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন। ৩১ আগস্ট বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিচালন অফিসার জাহিদ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) এরফানুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন. উপজেলা চেয়ারম্যান নুরুল আলম ও দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার কক্সবাজার বিশেষ প্রতিনিধি মোঃ আশেক উল্লাহ ফারুকী। তথ্য ও সংস্কৃতি বিষয়ক কমিটি. উপজেলা পরিষদ কতৃক বাস্তবায়ন এবং টেকনাফ উপজেলা পরিষদ এর সার্বিক তত্ত্বাবধানে ও উপজেলা পরিচালন উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি)স্থানীয় সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি ( জাইকা) সহযোগিতায় ২২ দিন ব্যাপী প্রশিক্ষণ শেষে ১২ জন প্রশিক্ষণ প্রার্থীদের মধ্যে টেকনাফ এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের (অবসরপ্রাপ্ত) সহকারী শিক্ষাক ও দৈনিক আজকের বসুন্ধরা প্রত্রিকার কক্স বাজার বিশেষ প্রতিনিধি মোঃ আশেক উল্লাহ ফারুকীর কনিষ্ঠ পুত্র অনাস’এর ছাত্র তাহছিল সহ ২১ জন শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।
