ঢাকাWednesday , 31 August 2022
  • অন্যান্য

সাতক্ষীরা তালায় ৫ম শ্রেণীর ছাত্রীর রহস্যজনক মৃত্যু

Link Copied!

মোঃ সাজিদুল ইসলাম,
তালা উপজেলা প্রতিনিধি, নিউজ টাইম বিডি||

আজ ৩১শে আগস্ট (বুধবার) সকালে পুলিশ তালা উপজেলা সুকদেবপুর গ্রাম থেকে মৃতের লাশ উদ্ধার করেছে। সুকদেবপুর গ্রামের মফিজুল মাহমুদের মেয়ে মৃত আখি খাতুন সুকদেবপুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী।

স্থানীয়রা জানান, বুধবার সকালে আখি খাতুন ঘুম থেকে না উঠলে, পরিবারের সদস্যরা দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে দেখে মেয়েটি মৃত অবস্থায় পড়ে রয়েছে।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে পোস্ট মর্ডামের জন্য পাঠিয়েছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, লাশ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে, তার হাতে একটা দাগের চিহ্ন রয়েছে। মৃত্যুর কারনটি সঠিক ভাবে বলা যাচ্ছে না, পোস্ট মর্ডামের পর বিষয়টি খোলসা হবে। এবিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।