ঢাকাWednesday , 31 August 2022
  • অন্যান্য

যশোর অভয়নগরে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক।

Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ
যশোরের অভয়নগর উপজেলার বাগদাহ পশ্চিমপাড়া এলাকা থেকে ১কেজি গাঁজাসহ মোঃ রাজু আহম্মেদ (৩০), নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
গত ৩০আগস্ট (মঙ্গলবার) বিকালে ডিবিপুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করেছেন।
আটকৃত মাদক ব্যবসায়ী উপজেলার রাহিরঘাট এলাকার আনোয়ার মোল্যার ছেলে। যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি অভয়নগর উপজেলার বাগদাহ পশ্চিমপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী মাদকের লেনদেন করছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই মোঃ আরিফুল ইসলাম, এএসআই নিরমল কুমার ঘোষ ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম মঙ্গলবার বিকাল ৪:৪৫ টায় বাগদাহ পশ্চিমপাড়া এলাকার খালেক বিশ্বাসের বাড়ির সামনে রাস্তার উপরে অভিযান চালিয়ে রাজু আহম্মেদ নামের এক মাদক ব্যবসায়ীর কাছে থাকা এক কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।