ঢাকাTuesday , 30 August 2022
  • অন্যান্য

তিন দিনব্যাপি কৃষি মেলার উদ্বোধন।

Link Copied!

 

মোঃ খোকন নেত্রকোণা প্রতিনিধি

কৃষি বাংলাদেশের অর্থনীতির মূল বৃত্তি। নেত্রকোণা জেলা হাওর বেষ্টিত কৃষি অঞ্চল। কৃষি এ অঞ্চলের মূল চালিকাশক্তি। কৃষিতে সমৃদ্ধি আনয়নের লক্ষ্যে নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার কৃষি কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ সর্বোচ্চ প্রচেষ্টা চলমান রেখেছে।

আজ ৩০ আগষ্ট (মঙ্গলবার) আটপাড়ায় উদ্বোধন করা হলো ৩দিন ব্যাপি কৃষি মেলার। উক্ত মেলার আয়োজন করা হয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

উক্ত মেলায় সভাপতিত্ব করেন সুলতানা রাজিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটপাড়া -কেন্দুয়া-৩ আসনের সাংসদ সদস্য অসীম কুমার উকিল (সংস্কৃতি বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ)।

এতে স্বাগত বক্তব্য রাখেন ফয়জুন নাহার নিপা(উপজেলা কৃষি অফিসার)। এছাড়াও উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।