ঢাকাTuesday , 30 August 2022
  • অন্যান্য

ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান।

Link Copied!

 

মুহাম্মদ হাদিসুর রহমান জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান শুরু করেছেন প্রশাসন। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা ও একটি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক কুমার কুণ্ডু মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত জয়পুরহাট শহরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক কুমার কুণ্ডু বলেন, অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ ঔষধ ল্যাবের ফ্রীজে মাছ থাকায় শহরের আনার কলি ল্যাব এন্ড কনসালটেশন সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানাসহ ক্লিনিকটি সিলগালা করে দেয়া হয়েছে।

এ ছাড়া পদ্মা ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালাসহ ৫ হাজার টাকা জরিমানা, শাদমান ক্লিনিককে ৫ হাজার টাকা ও গ্রীন লাইফ ডায়াগনস্টিক সেন্টারকে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক কুমার কুণ্ডু বলেন, বেসরকারি হাসপাতালের সেবার মান বৃদ্ধি ও উন্নত পরিবেশ তৈরি করতে আমাদের এ অভিযান। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিবন্ধন ছাড়া কাউকে প্রতিষ্ঠান পরিচালনা করতে দেওয়া বা চিকিৎসার নামে কাউকে বাণিজ্য করতে দেওয়া হবে না বলে জানান তিনি।

এ সময় জয়পুরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তুলশী চন্দ্র রায় উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।