ঢাকাTuesday , 30 August 2022
  • অন্যান্য

যশোরে বয়সী মহিলাকে গলা কেটে হত্যা

Link Copied!

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
যশোর শহরের আশ্রম মোড়ে রওশনারা রশনি (৫২) নামে এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৯ আগস্ট) রাত ৭টার দিকে ঘরের তালা ভেঙ্গে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত রশনি ওই এলাকার মৃত মোস্তাফিজুর রহমানের স্ত্রী বলে জানা গেছে। তবে কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে তা উদঘাটনে পুলিশ কাজ করছে। নিহত রোশনি আশ্রম মোড় এলাকার বাসিন্দা সাবেক প্রাণী সম্পদ কর্মকর্তা মৃত মুস্তাফিজুর রহমান মনুর স্ত্রী।

নিহতের স্বজন ও প্রতিবেশীরা জানান, রোশনির দুই সন্তানের মধ্যে ছেলে আমেরিকা প্রবাসী এবং মেয়ে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তিনি বাড়িতে একাই বসবাস করতেন। তার সাথে এলাকার মানুষের খুব একটা যোগাযোগ ছিল না। আজ সকালেও তিনি ফোনে আমেরিকা প্রবাসী নাতি নাতনিদের সাথে কথা বলেছেন।

বিকেলে তার মা ওই বাড়িতে এসে ঘরের দরজায় তালা মারা দেখতে পান। ফোন করলেও সেটি বন্ধ পান। এরপর জানালা দিয়ে ঘরের ভিতরে জিনিসপত্র এলোমেলো দেখতে পান। বিষয়টি সন্দেহজনক হওয়ায় তিনি প্রতিবেশীদের ডেকে আনেন এবং পুলিশকে খবর দেন। এরপর পুলিশ গিয়ে দরজা ভেঙে ঘরের মধ্যে বক্স খাটের ভিতরে লুকিয়ে রাখা রোশনির গলা কাটা লাশ উদ্ধার করে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন জানান, নিহতের আত্মীয়-স্বজনের সাথে কথা বলে জানা গেছে সকালেও তাকে অনেকে জীবিত দেখেছেন। দুপুর থেকে সন্ধ্যার মধ্যে যে কোনো সময় এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের সনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।