ঢাকাMonday , 29 August 2022
  • অন্যান্য

কালীগঞ্জের জেলা পরিষদ প্রশাসকের মত বিনিময়।

Link Copied!

 

এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি।

আসন্ন জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আজ দুপুর ৩ ঘটিকায় সাতক্ষীরা কালীগঞ্জের ৯নং মথুরেশপুর ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের সাথে মতবিনিময় করেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ইউনিয়ন পরিষদ চত্বরে একটি ফলজ বৃক্ষ রোপন করেন এবং ইউনিয়ন পরিষদ চত্বরে পানির প্রকল্প, বসার জন্য গোল ঘর, সাইকেল গ্যারেজ ,পুকুর খনন সহ বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম পরিদর্শন করেন।
এরপর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম এর সভাপতিত্বে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইদ মেহেদী, ভাইস চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুলবারী সফু, সহ-সভাপতির বাবলা আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল , কুশুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোঃ আব্দুল্লাহ, রতনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম আলীম আল রাজী টোকন, বিশিষ্ট সমাজসেবক ফিরোজ কবীর কাজল, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও বিভিন্ন এলাকা থেকে আগত সুধীজন।
জেলা পরিষদ প্রশাসক তার বক্তব্যে বলেন বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দুর্বার গতিতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নে তার হাতকে আরো শক্তিশালী করতে হবে। আমি গত পাঁচ বছর জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে আপনাদের পাশে থেকে আপনাদের সাথে নিয়ে কাজ করেছি। আশা করি আগামী জেলা পরিষদ নির্বাচনে আপনারা আমার পাশে থাকবেন। তিনি ইউনিয়ন পরিষদের সকল উন্নয়নমূলক কাজের প্রশংসা করেন এবং ইউনিয়নকে মডেল ইউনিয়নে পরিণত করতে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।