ঢাকাMonday , 29 August 2022
  • অন্যান্য

গোমস্তাপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

admin
August 29, 2022 5:45 pm
Link Copied!

গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক স্কুল ছাত্রী( ১৩)কে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।  রোববার দুপুরে উপজেলার বোয়ালিয়া  ইউনিয়নের গৌরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।    ধর্ষণের শিকার ওই ছাত্রীকে সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর রামেক হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। স্কুল ছাত্রীর স্বজনরা জানায়,রোববার বিকেলে প্রাইভেট পড়তে যাওয়ার সময় প্রতিবেশী খায়রুলের ছেলে সাকিব (১৫) তাকে তার বাসায় ডেকে নেয়। এ সময় সাকিবের বাড়িতে কেউ ছিল না। এক পর্যায়ে সে তাকে ধর্ষণ করে। পরে সেখান থেকে পালিয়ে এসে স্কুল ছাত্রী  ঘটনাটি পরিবারের লোকজনকে জানায়। সোমবার সকালে সে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালের ওসিসিতে স্থানান্তর করে। এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি আলমাস আলী সরকার জানান, এ ঘটনায় এখনো কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।