ঢাকাMonday , 29 August 2022
  • অন্যান্য

পাঁচবিবিতে ফেন্সিডিলসহ আটক-৩

admin
August 29, 2022 12:40 pm
Link Copied!

মুহাম্মদ হাদিসুর রহমান জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবির পৃর্ব-উচনা সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ ৩ যুবক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। রবিবার বিকালে আমদানী-নিষিদ্ধ ভারতীয় ১১৪ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার পৃর্ব-উচনা গ্রামের তায়েজ উদ্দিনের ছেলে নূর আলম (৩০), মোঃ আনেচ আলীর ছেলে মোমিনুল ইসলাম মোমিন (২৭) ও আব্দুস সামাদ আলীর ছেলে সাবু মিয়া (২৯)।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, ভারত থেকে অবৈধ্যভাবে ফেন্সিডিলগুলো পাচার করে দেশের অভ্যন্তরে প্রেরণের জন্য আসামী নূর আলম তার বাড়ির রান্না ঘরে লুকিয়ে রাখে। এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মোঃ আনিছুর রহমান সঙ্গীয় ফোর্সসহ তার বাড়ি তল্ল্যাসী করলে ফেন্সিডিলগুলো উদ্ধার হয়। এসময় মাদকগুলো উদ্ধারসহ ৩’জনকে হাতেনাতে গ্রেফতার করে থানা পুলিশ। পরে মাদক মামলায় তাদেরকে কারাগারে প্রেরণ করা হয় বলেও জানান ওসি সাহেব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।