ঢাকাMonday , 29 August 2022
  • অন্যান্য

বকশীগঞ্জে হোমিও ডাক্তারদের মানববন্ধন।

Link Copied!

 

জিহাদ আহমেদ
জামালপুর জেলা প্রতিনিধি।।

বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড ও স্বাস্থ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধিত হোমিও ডাক্তারদের অযাচিতভাবে হয়রানি করার প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জে হোমিও ডাক্তাররা মানববন্ধনসহ নানা কর্মসূচী পালন করেছেন।২৮ আগষ্ট দুপুরে বকশীগঞ্জ পৌর শহরের মালিবাগ মোড়ে তারা ওই কর্মসূচী পালন করেন।
মানববন্ধন শেষে বকশীগঞ্জ মালিবাগ মোড়ে নূর ডায়াগনস্টিক সেন্টারে আলোচনা সভা করেন। আলোচনা সভায় ভাপতিত্ব করেন হোমিও ডাক্তার মুকুল মিয়া লিটন, হোমিও ডাক্তার রকিবুল হাসান রকিব, ডাঃরফিকুল ইসলাম, ডাঃ মহেন্দ্র সাহা, ডাঃ মিল্লাদুর রহমান, ডাঃ সামছুন্নাহার স্মৃতি, ডাঃ মৌসুমি আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড ও স্বাস্থ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধিত হোমিও ডাক্তারদের অযাচিতভাবে হয়রানি বন্ধ না করলে হোমিও ডাক্তাররা কেন্দ্রীয় কমর্সূচীর সাথে সমন্বয় করে বৃহত্তর আন্দোলনের ডাক দিবে।
মানববন্ধনে হোমিও ডাক্তার ছাড়াও হোমিওপ্যাথিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।