মুহাম্মদ হাদিসুর রহমান জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
অদ্য ২৮ আগস্ট, ২০২২ তারিখ জয়পুরহাট জেলার নবাগত সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ নূরে আলম মহোদয়, ক্ষেতলাল থানা পরিদর্শনে আসলে প্রথমে তাকে থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ রওশন ইয়াজদানী মহোদয় ফুলের শুভেচ্ছা বিনিময়ে মধ্যে দিয়ে স্বাগতম জানান৷
পুলিশ সুপার মহোদয়, থানা অফিসার ইনচার্জ, মহোদয়ের প্রতি ক্ষেতলাল থানায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার পাশাপাশি কোনরূপ সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে এবং ক্ষেতলাল উপজেলাবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য গুরুত্বপূর্ণ দিক-নিদের্শনা প্রদান সহ পুলিশ সদস্যদের ও থানার বিভিন্ন সমস্যা সমাধান করতে পরামর্শ প্রদান করেন৷
এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অত্র থানার বিভিন্ন পদ পদবির পুলিশ সদস্য বৃন্দ।
