ঢাকাSunday , 28 August 2022
  • অন্যান্য

পাইকগাছায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

Link Copied!

 

মনা নিজস্ব প্রতিনিধিঃ
পাইকগাছা উপজেলা আ”লীগের উদ্যোগে সন্ত্রাস, জঙ্গীবাদ , মৌলবাদ বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।২৭ আগষ্ট (শনিবার) সকাল ১০ টায় উপজেলা আ”লীগের দলীয় কার্যলয়ে থেকে মিছিলটি শুরু হয়ে পাইকগাছা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনারায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয় ৷অতপর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ”লীগের সভাপতি মোঃ আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপুর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷ এ সময় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান মোড়ল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, উপজেলা ভাইচ চেয়ারম্যান মোঃ শিহাবুদ্দীন ফিরোজ বুলু, উপজেলা যুবলীগ নেতা জি এম ইকরামুল হোসেন , কপিলমুনি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগ প্রস্তুতি কমিটির সিনিয়র সদস্য গাজী আব্দুর রাজ্জাক রাজু ,উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শেখ আবুল কালাম আজাদ ,উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রীতম চক্রবর্তী প্রমুখ ৷ এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আ”লীগ ও এর সহোযোগী সংগঠনের নেতৃবৃন্দ ৷

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।