আলমগীর হোসেন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
মানুষের জন্য ফাউন্ডেশন এর সহায়তায় জয় বাংলা অ্যাওয়ার্ড প্রাপ্ত সংগঠন ধ্রুবতারা যুব উন্নয়ন ফাউন্ডেশনের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ফ্রিডম অন রিলিজিওন এন্ড ক্রিটিক্যাল হিউম্যান রাইটস ইস্যু শিরোনামে সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত প্রোগ্রামটি আয়োজিত হয়েছে।
শনিবার, ২৭ আগস্ট ২০২২, ময়মনসিংহ সিটি করপোরেশনের শাহবুদ্দিন অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই প্রোগ্রামে ধ্রুবতারার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা অমিয় প্রাপান চক্রবর্তী (অর্ক), মানুষের জন্যে ফাউন্ডেশন প্রোগ্রাম কো-অর্ডিনেটর ওয়াসিউর রহমান তন্ময়,মানুষের জন্য ফাউন্ডেশনের ট্রেইনিং কনসাল্ট্রেন্ট সুভাশিষ চন্দ্র মহত্ম, ইন্ডিপেন্ডেট কনসালট্রেন্ট মো.মোজাহিদুল ইসলাম নয়ন,নজরুল বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক জুয়েল কুমার রয়,পথিক ফাউন্ডেশন অব বাংলাদেশের চেয়ারম্যান পথিক বাদল, মুসলিম-হিন্দু ও বৌদ্ধ-খ্রিষ্টান ধর্মগুরু,বিভিন্ন সামাজিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
প্রোগ্রামে ভূমি কমিশন গঠন, জনশুমারীর অসামঞ্জস্যতা,ধর্মীয় অপব্যাখ্যা,তৃতীয় লিঙ্গের অধিকার স্থাপন, ধর্মান্ধতা, হরিজন শ্রেণির প্রতি শ্রদ্ধা,শিশু, বৃদ্ধ, প্রতিবন্ধী ও আদিবাসীদের অধিকার,বাল্যবিবাহ,দৃষ্টি ভঙ্গির পরিবর্তন, প্রশাসনের জবাবদিহিতা, বৈষম্য নিরসন,এসডিজি লক্ষ্যমাত্রাসহ বিভিন্ন বিষয়ে মুক্ত আলোচনা করা হয়।
ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকিব বলেন,ধ্রুবতারার লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে অন্যতম লক্ষ্য মাইনরিটি রাইটস প্রতিষ্ঠা। এর লক্ষ্যেই দেশের সর্বত্র তৃণমূল পর্যায়ে বিভিন্ন ধরনের কার্যাবলি পরিচালনা করে আসছে সেই ২০০০ সাল থেকেই ই। তারই ধারাবাহিকতায় ময়মনসিংহ বিভাগে আজকের এই কর্মশালা আয়োজিত হয়েছে।
উল্লেখ্য, ২০০০ সালে প্রতিষ্ঠিত ধ্রুবতারা যুব উন্নয়ন ফাউন্ডেশন (DYDF) গত ২২ বছর ধরে দেশে যুব ক্ষমতায়ন ও উন্নয়নে কাজ করছে। ৪৬টি জেলায় তাদের কার্যক্রমে ৪৮ হাজার যুবক সহযোগিতা পেয়েছে।
আলমগীর হোসেন,নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
০১৯০৯৯২১০৮০
