মনা,যশোর জেলা প্রতিনিধিঃ
শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়ে গেল বেনাপোল প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে দি ডেইলি স্টারের সাংবাদিক মহসিন মিলন এবং সাধারন সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ চ্যানেলের সাংবাদিক বকুল মাহবুব নির্বাচিত হয়েছেন।
সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যশোর থেকে প্রকাশিত লোকসমাজ পত্রিকার সাংবাদিক মনিরুল ইসলাম মনি। বিকাল ৩টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন প্রেসকাবের সকল সদস্যরা। নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন দৈনিক ইত্তেফাকের সাংবাদিক কাজী শাহজাহান সবুজ ও দৈনিক কালের কন্ঠের সাংবাদিক জামাল হোসেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
