মুহাম্মদ হাদিসুর রহমান জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল। মাদক ছেড়ে খেলতে চল এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয় মাঠে ২৭ আগস্ট ২০২২ খ্রি. বৃহস্পতিবার, বেলা- ০৩ ঘটিকায় বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব মোঃ রায়হান আলম এর সভাপতিত্বে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ইশতিয়াক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ রওশন ইয়াসদানি, মোঃ বোরহান উদ্দিন, চেয়ারম্যান, বড়তারা ইউনিয়ন পরিষদ, ক্ষেতলাল উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন ও বড়তারা ইউনিয়ন পরিষদের ০৮ নং ওয়ার্ড মেম্বার মোঃ নুরুল ইসলাম প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন-অত্র বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও পাঠানপাড়া বাজার স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ মুরাদ হোসেন শুভসহ সংগঠনের প্রায় ১০০ জন সদস্য ও ক্ষেতলাল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ ও উপজেলার রাজনৈতিক ব্যক্তিবর্গসহ উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ।
খেলা পরিচালনা করেন-অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষক) মোঃ আব্দুল হান্নান।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন-অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী খান।
উক্ত খেলা শেষে ২০১৯ শিক্ষাবর্ষের বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।
