ঢাকাSaturday , 27 August 2022
  • অন্যান্য

বহালতবিয়তে সাতক্ষীরার শীর্ষ চোরাকারবারিরা নির্বিঘ্নে চলছে মাদক অস্ত্র হুন্ডি ও স্বর্ণের চোরাকারবার।

Link Copied!

এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।
দেশের দক্ষিণ পশ্চিমের সীমান্ত জেলা সাতক্ষীরা। এজেলায় সাতটি উপজেলার মধ্যে কলারোয়া, সাতক্ষীরা সদর, দেবহাটা, কালীগঞ্জ ও শ্যামনগর এপাঁচটি উপজেলায় ২৩৮ কিঃ মিঃ এলাকা জুড়ে ভারত বাংলাদেশ সীমান্ত। এ দীর্ঘ সীমান্তের বিভিন্ন চোরাপথ দিয়ে অবাধে আসছে মাদক ও অস্ত্র বিনিময়ে পচার হয়ে যাচ্ছে স্বর্ণ। এছাড়া অবাধে চলছে রমরমা হুন্ডির কারবার।
আর এসব মাদক, অস্ত্র, স্বর্ণ ও হুন্ডি চোরাচালানে জেলা ব্যাপি গড়ে উঠেছে বহু ছোট বড়ো চক্র। এসব চোরাচালান চক্রের সাথে সম্পৃক্ত ব্যাক্তিরা প্রচুর অবৈধ অর্থ সম্পদের মালিক ও হয়েছেন অল্প সময়ে। অগাধ অবৈধ অর্থ সম্পদ ব্যাবহার করে রাজনৈতিক ও সামাজিক প্রভাব খাটিয়ে জেলা জুড়ে দাপিয়ে বেড়াচ্ছেন তারা। অবৈধ অর্থের বিনিময়ে তারা কেউ সরকার দলীয় রাজনৈতিক, জনপ্রতিনিধি আবার কেউ নামধারী সাংবাদিক ও হয়েছেন। কেউ বিশিষ্ট ব্যাবসায়ী দানশীল ব্যাক্তি। অনেকে আবার নামমাত্র বৈধ ব্যাবসার আড়ালে অবাধে চালিয়ে যাচ্ছে চোরাকারবার।
তথ্য অনুসন্ধানে দেখাগেছে, কলারোয়ার ভাদিয়ালি, কেড়াগাছি, কাকডাঙ্গা সীমান্ত। সাতক্ষীরা সদরের ভোমরা, বৈকারি, কুশখালি, তলুইগাছা, ঘুনা, শাখরা, সীমান্ত। দেবহাটার নাংলা, ভাতশালা, খানজিয়া, পদ্ম শাখারা সীমান্ত। কালিগঞ্জের বসন্তপুর, বাঁশঝাড়িয়া, শুহুলপুর, উকশা সীমান্ত। শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন কৈখালী ইউনিয়নের পুরো ১৪ কিঃ মিঃ জলসীমা ছাড়াও রমজাননগর, নুরনগর সীমান্ত দিয়ে দেদারসে চলছে অস্ত্র, মাদক, স্বর্ণের চোরাকারবার।
এসব সীমান্তে বিজিবি’র কড়া নজরদারির ফলে মাঝেমধ্যে বড়সড় মাদক, অস্ত্র ও স্বর্ণের চালান আটক হলেও বেশির ভাগ চোরাচালান নির্বিঘ্নে পৌঁছে যায় নির্দিষ্ট গন্তব্যে। আটক হওয়া চোরাচালানের সাথে গ্রেফতার হয় বহনকারী বা মধ্যস্থতাকারী। অপরদিকে পর্দার আড়ালে ধরাছোঁয়ার বাইরে থেকে যায় চোরাচালানের মূল মালিক বা চোরাচালান চক্রের গডফাদাররা। হামলা মামলার ভয় না থাকায় সীমান্ত জেলা সাতক্ষীরায় দিনকেদিন বেড়ে চলছে চোরাকারবারি চক্র ও তাদের সদস্য সংখ্যা। আর নগত টাকা, রুপি বা ডলার হুন্ডি কারবারি চক্র গুলো অনেকটাই স্বাধীন ভাবে চুপিসারে চালিয়ে আসছে তাদের অবৈধ কারবার।
ঠান্ডাঘরে বসে এসব সঙ্ঘবদ্ধ চোরাচালান চক্রগুলো রাজধানী ঢাকাসহ দেশর বিভিন্ন জেলা শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে নির্বিঘ্নে ভারতীয় ভয়ংকর সব মাদক ও অস্ত্রে সয়লাব করে ফেলেছে। এতে করে দেশে প্রকাশ্যে অস্ত্রবাজী ও মাদকের আগ্রাসন বেড়েছে বহুগুণে।
সমাজের সাধারণ মানুষও জানে তারা চিহ্নিত চোরাকারবারি। আইন প্রয়োগকারী সংস্থা ও রাষ্ট্রের বিভিন্ন গোয়েন্দা সংস্থার তালিকায় তাদের নাম থাকার পরও জেলার শীর্ষ চোরাকারবারা বহালতবিয়তে।
এসব রাষ্ট্র বিরোধী সমাজ বিধ্বংসী চোরাকারবারিদের প্রতিহত করতে সরকার ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর এখনি বিশেষ উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন জেলার বহু সুধীজন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।