মনা,যশোর জেলা প্রতিনিধিঃ
ছবি-ফাইল
যশোরের ঝিকরগাছার গদখালী ইউনিয়নের বেনেয়ালী ফতেপুর খালাশীপাড়া স্কুলপাড়া সংলগ্ন এলাকায় ১৩ বছর বয়সের ফারজানা আক্তার জান্নাতি নামের এক শিশু কন্যা গলায় ফাস দেয়া মরদেহ পুলিশ উদ্বার করেছে।
উপজেলার গদখালী ইউনিয়নের বেনেয়ালী ফতেপুর খালাশীপাড়া স্কুলপাড়া গ্রামে গত বৃহস্পতিবার(২৫ আগস্ট) সন্ধ্যার সময় রহস্যজনক কারনে লতিফের মেয়ে ফারজানা আক্তার জান্নাতির গলায় ফাস দিয়ে মৃত্যু অবস্হায় পাওয়া যায়। সে ফতেপুর কাউন্সিল বাজারের প্রফেসর ড.এম এ বারী (রহ.) মডেল মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্রী।
তার পরিবারের সদস্যরা জানান,জান্নাতী বিকেলের দিকে বাড়ির আঙ্গিনায় ঘোরাঘুরি করছিলো। তার মা নাসরিন মাগরিবের নামাজ আদায় করে বাড়ির গোয়ালে গিয়ে দেখে মেয়ে গলায় ফাঁস লাগানো। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডাঃ রশিদ রায়হান বলেন, রোগীর আত্মীয় স্বজনরা তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছেন। মৃতের গলাতে ফাঁসের চিহ্ন রয়েছে।
