ঢাকাSaturday , 27 August 2022
  • অন্যান্য

যশোরে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেফতার।

Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ

যশোরে সোহাগ হাওলাদার (২১) ও সালাউদ্দিন হোসেন সাগর (২০) নামের চোরচক্রের সক্রিয় দুই সদস্যকে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

আজ শুক্রবার দুপুরে কসবা ফাড়ির (উপ পরিদর্শক) এসআই প্রদীপ কুমার রায় শহরের গরিবশাহ্ মাজারের পাশ থেকে তাদের আটক করে।

আটক সোহাগ হাওলাদার শহরের পূর্ববারান্দী মেঠোপুকুর এলাকার মৃত মোস্তফা হাওলাদারের ছেলে ও একই এলাকার মোসলেমের ছেলে সালাউদ্দিন সাগর।

কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান বলেন, সোহাগ ও সাগর যশোর এলাকার মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য। পুলিশের কাছে গোপন খবর ছিলো একটি চোরাই পালসার মোটরসাইকেল নিয়ে শহরের বকুলতলা গরিবশাহ্ মাজার পার হবে তারা। বেলা ১২ টার দিকে পুলিশ সেখান থেকে মোটরসাইকেলসহ ওই দুই চোরকে আটক করে।

তিনি বলেন, এই পালসার মোটরসাইকেলটি চুরি করে আনা সোহাগ ও সাগর পুলিশের কাছে স্বীকার করেছে। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।