মনা,যশোর জেলা প্রতিনিধিঃ
যশোরে কেন্দ্রীয় কারাগারে প্রথমবারের মত বন্দিদের জন্য ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সকালে জেল প্রিমিয়ার লিগের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেল সুপার ইকবাল কবির চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন জেলার ফোরকান ওয়াহিদ, ডেপুটি জেলার তৌহিদুল ইসলাম,আফরোজা ইয়াসমিন প্রমুখ।
জেলার ফোরকান ওয়াহিদ জানান, অংশগ্রহনকারী বন্দিদের চারটি দলে ভাগ করা হয়েছে । রুপসা কিংস, দুরন্ত ভৈরব, কপোতাক্ষ নাইটস ও চিত্রা এক্সপ্রেস। পয়েন্টের ভিত্তিতে এগিয়ে থাকা দু’টি দল ফাইনাল খেলবে। তিনি আরও জানান, বন্দিদের মানসিক ও শারীরিক প্রশান্তির জন্য এ আয়োজন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
