সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।
দেবহাটার টিকেট পূর্বপাড়া মদিনাতুল উলুম কওমিয়া হাফিজিয়া নূরানী মাদ্রাসা ও এতিমখানার ভিত্তি প্রস্তুর উদ্ধোধন করেছেন জেলা পরিষদের সদস্য পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক আল ফেরদাউস আলফা। শুক্রবার ২৬শে আগস্ট ২২ ইং তারিখে কুলিয়া টিকেট পূর্বপাড়া মদিনাতুল উলুম কওমিয়া হাফিজিয়া নূরানী মাদ্রাসার ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে এসময় আলফা বলেন, সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সকল মসজিদ মাদ্রাসার উন্নয়নের কাজে নিজের অর্থ দিয়ে হলেও নিরলসভাবে কাজ করে যেতে চাই। পরে তিনি নিজ ব্যাক্তিগত অর্থায়নে কুলিয়া টিকেট পূর্বপাড়া মদিনাতুল উলুম কওমিয়া হাফিজিয়া নূরানী ও এতিখানা মাদ্রাসার জন্য নগদ ১০হাজার টাকার চেক মসজিদ কমিটির হাতে হস্তান্তর করেন। তিনি সকল সময় মসজিদের উন্নয়নের লক্ষ্যে মসজিদ কমিটির সাথে থেকে উন্নয়নের সকল কাজের শরিক হওয়ার আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, ইউপি সদস্যা শ্যামলী রানী, সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম, মোস্তফাসহ মসজিদ কমিটি ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
