মোঃ নাজমুল হক
স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশন উপজেলা শাখার আত্মপ্রকাশ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মানবাধিকার কমিশন নিয়ামতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহজাহান শাজুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি প্রকৌশলী বজলুর রশিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি বীরমুক্তিযোদ্ধা বিমল কুমার প্রামানিক, সহ-সভাপতি সরকার সালেহ আহম্মেদ সজল, নুরুল ইসলাম, যুগ্ম সম্পাদক সরকার শাহআলম, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলামসহ উপজেলা কমিটির নেতৃবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
