ঢাকাFriday , 26 August 2022
  • অন্যান্য

কালীগঞ্জে জনকল্যাণ সংস্থা এর আয়োজনে জলবায়ু অবরোধ কর্মসূচি পালন।।

Link Copied!

 

এস কে অজিবর রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।

২৬ই- আগস্ট শুক্রবার সকাল ৯:৩০ মিনিটে কালিগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন কাকশিয়ালি নদীর পাড়ে দাঁড়িয়ে কালিগঞ্জ জনকল্যাণ সংস্থার আয়োজনে একদল তরুণ ইয়ুথদের কে সাথে নিয়ে জলবায়ুর সুবিচার এর দাবিতে মানববন্ধন ও জলবায়ু অবরোধ কর্মসূচি পালন করে। এ সময় উপস্থিত ছিলেন জনকল্যাণ সংস্থার পরিচালক শেখ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সাহিদা পারভীন, দপ্তর সম্পাদক মনি মালা গাইন, কার্য-নির্বাহী সদস্য মারুফ হাসান, ইয়ুথ নেট এর সদস্য শেখ হাবিবুর রহমান (ট্রেইনার), সাংবাদিক ও সুধীজন প্রমুখ,এ সময় জলবায়ু ন্যায্যতা দাবিতে লিখিত স্বারক পাঠ করেন জনকল্যাণ সংস্থা সদস্য ও প্রভাষক মোঃ মহিবুল্লাহ, মানববন্ধনে ও অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন অর্ধশতাধিক ইয়ুথ, যুবরা তাদের বক্তব্য বলেন সাতক্ষীরা জেলার মানুষ, তারা তাদের জলবায়ু ন্যায্যতা থেকে বঞ্চিত, প্রাকৃতিক দুর্যোগ, লোনা পানি, টেকসই বেড়িবাঁধ অভাবে প্রতিনিয়ত জীবন যুদ্ধ করে বেঁচে আছে, তাই তারা মানববন্ধন ও অবরোধ কর্মসূচি থেকে এ সকল সমস্যা গুলোর সঠিক সমাধানের দাবি জানান।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।