ঢাকাTuesday , 10 May 2022
  • অন্যান্য

নিয়ামতপুরে চোলাই মদসহ এক নারী ব্যবসায়ী গ্রেপ্তার।

Link Copied!

মোঃ নাজমুল হক স্টাফ রির্পোটার

নওগাঁর নিয়ামতপুরে চোলাই মদসহ শনিবালা (৩৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার শনিবালা পাঁড়ইল ইউনিয়নের ধানসা পশ্চিম পাড়া গ্রামের হরিচাঁদ সদরদারের স্ত্রী। এজাহার সূত্রে জানা যায়, উপজেলার পাঁড়ইল ইউনিয়নের ধানসা পশ্চিম পাড়া গ্রামে চোলাই মদ বিক্রির সময় পুলিশের একটি দল গত সোমবার রাতে অভিযান চালিয়ে শনিবালাকে আটক করে। পরে নিয়ামতপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে একটি মামলা করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।