ঢাকাFriday , 26 August 2022
  • অন্যান্য

র‌্যাব-৬ ও ভ্রাম্যমান আদালতের সমন্বয়ে পাটকেলঘাটায় ০৩ টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করা

Link Copied!

মোঃ সাজিদুল ইসলাম,
তালা উপজেলা প্রতিনিধি, নিউজ টাইম বিডি||

গতকাল বৃহস্পতিবার (২৫ আগস্ট) ১২.০০ ঘটিকার সময় র‌্যাব-৬,
সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল,ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
সাতক্ষীরার সহকারী পরিচালকের সমন্বয়ে তালার পাটকেলঘাটা
থানাধীন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা
করাকালীন সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অপরাধে জাতীয় ভোক্তা
অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭,৪৩,৪৫ ও ৫৩ ধারা লঙ্গন করায়
১। মেসার্স ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার, পাটকেলঘাটাকে ৭৫,০০০/- টাকা, ২। মান্নান হুজুরের হোটেল, পাটকেলঘাটাকে ৫০,০০০/- টাকা, ৩। পলাশ হোটেল এন্ড রেষ্টুরেন্ট, পাটকেলঘাটাকে ২০,০০০/- টাকা ও
০৩ (তিন) টি ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে সর্বমোট ১,৪৫,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করেন।

অর্থদন্ড প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো ভ্রাম্যমান আদালত কর্তৃক জরিমানাকৃত অর্থ তাৎক্ষনিক ভাবে স্বেচ্ছায় পরিশোধ করেন।
যাহা বিধি মোতাবেক সরকারী কোষাগারে জমা প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।