ঢাকাFriday , 26 August 2022
  • অন্যান্য

নিয়ামতপুরে আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত।

Link Copied!

মোঃ নাজমুল হক
স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়ন আওয়ামী কর্তৃক আয়োজিত বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগষ্ট বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে ছাতড়া বাজারে আওয়ামী লীগের পার্টি অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
আগামী ৩০শে আগষ্ট নওগাঁ জেলা আওয়ামীলীগ কতৃক আয়োজিত ও ৩১ শে আগষ্ট চন্দননগর ইউনিয়নে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশকে সাফল্যমন্ডীত করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
চন্দননগর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শীষ মোহাম্মদের সঞ্চালনায় এবং চন্দননগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা সোনার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দন নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিশিরাজ চন্দ্র বর্মন, চন্দননগর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদি, মোখলেছুর রহমান, কামরুজ্জামান স্যার, ইয়ার আলী প্রমূখ।

এছাড়াও ২ নং চন্দননগর ইউনিয়ন আওয়ামীলীগ ও এর সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।