ঢাকাFriday , 26 August 2022
  • অন্যান্য

আশাশুনিতে কর্মসৃজন কর্মসূচি চালু ও ভিজিএফ বৃদ্ধির দাবীতে সংবাদ সম্মেলন।

Link Copied!

 

এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি ঃঃ

দরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচি পুনরায় চালু ও ভিজিএফ এর সংখ্যাবৃদ্ধির দাবীতে আশাশুনি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগষ্ট) সকাল ১০.৩০ টায় আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন তার বক্তব্যে বলেন, উপকূলীয় অঞ্চল সাতক্ষীরা জেলার চরম ঝুঁকিপূর্ণ উপজেলা আশাশুনি উপজেলা। প্রাকৃতিক দুর্যোগের কারনে এখানকার মানুষ দারিদ্র্য সীমার নিচে কষ্টকর জীবন যাপন করে থাকে। এখানকার বেশীর ভাগ মানুষ নিম্নমধ্যবিত্ত। মানুষ মাছ চাষ ও মাছ ক্রয়বিক্রয় করে জীবিকা নির্বাহ করে থাকে। বেড়ী বাঁধ ভেঙ্গে ও বৃষ্টির কারনে প্লাবিত হয়ে প্রতিবছর মানুষ খাদ্য ও অর্থ কষ্টে ভুগে থাকে। এলাকার রাস্তাঘাট প্রতি বছর নষ্ট হয়ে যায়। ফলে এলাকার দারিদ্র্যপীড়িত মানুষ সংসার চালাতে না পেরে কষ্টকর জীবন যাপনে বাধ্য হয়ে থাকে। এসব মানুষ নষ্ট রাস্তার ছোটখাট সংস্কার কাজ, রাস্তার পাশে মাটির কাজ, জরুরী প্রয়োজনে মাটির কাজসহ বিভিন্ন কাজে ব্যবহৃত হয়ে থাকে। ফলে এলাকার দুর্গতি লাঘব ও কাজের বিনিময়ে মজুরি পেয়ে সংসার নির্বাহের সুযোগ পেয়ে থাকে। অথচ পরিসংখ্যান অফিসের ভুল তথ্যে সাতক্ষীরা জেলাকে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধশালী হিসাবে বিবেচনা করে দরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচি বন্ধকরা এবং ভিজিএফ এর বরাদ্দ কমিয়ে দেয়া হয়েছে। আশাশুনি সদর ইউনিয়নে ৭০০০ এর স্থলে মাত্র ৬৯৪ জনকে ভিজিএফ এর চাউল বরাদ্দ দেওয়া হয়েছে। অর্থাৎ ৯০% বরাদ্দ কমিয়ে মাত্র ১০% অসহায় হতদরিদ্রদেরকে ভিজিএফ বরাদ্দ রাখা হয়েছে। তিনি মমতাময়ী জননী, অসহায় মানুষের কান্ডারী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে উপকূলীয় দুর্যোগ প্রবণ এলাকার অসহায় মানুষের রক্ষায় পূর্বের ন্যায় কেবল নয় বরং আরও বেশী মানুষকে প্রকল্পের আওতায় সামিল করার জোর দাবী জানান। অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মহিতুর রহমান, উপজেলা সেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম সাহেব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।