ঢাকাThursday , 25 August 2022
  • অন্যান্য

জামিনে মুক্তি পেলেন ফন্টু চাকলাদার।

Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ

বৃহস্পতিবার বিকেলে তিনি যশোর কেন্দ্রীয় কারাগার থেকে যশোরের যুবলীগ নেতা তৌহিদ চাকলাদার ফন্টু জামিন পেয়েছেন। কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পেয়ে বেরিয়ে আসলে উচ্ছ্বসিত দলীয় শতশত নেতাকর্মী ও সমর্থকরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এরআগে গত ১১ আগষ্ট তিনি যুবলীগ কর্মী শরিফুল ইসলাম সোহাগ হত্যা মামলায় তিনি আদালতে আত্মসমর্পণ করেন। সিনিয়র জেলা ও দায়রা জজ ইখতিয়ারুল ইসলাম মল্লিক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এছাড়া যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহম্মেদ হুমকির অভিযোগে দায়ের করা মামলায় তাকে শোন এ্যারেষ্ট করা হয়। এ দুই মামলায় জামিন পেয়ে বৃহস্পতিবার বিকেলে তিনি যশোর কেন্দ্রীয় কারাগার থেকে বের হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।