ঢাকাThursday , 25 August 2022
  • অন্যান্য

যশোরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা।

Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ

বৃহস্পতিবার বিকেলে জাতীয় শোক দিবস উপলক্ষে যশোর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন কেশবপুর-৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।

শহরের রাসেল চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ছয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নূর ইসলাম।

বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল খালেক।

বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মীর জহুরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গাজী আব্দুল কাদির, শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ।

আলোচনা সভায় অংশ নেন জেলা আওয়ামী লীগ নেতা জিয়াউল হাসান হ্যাপী, গোলাম মোস্তফা, মশিউর রহমান সাগর, এহসানুর রহমান লিটু, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ বিপু, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম জুয়েল, সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী প্রমুখ। আয়োজনের সার্বিক তত্বাবধানে ছিলেন ছয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলমগীর কবির সুমন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।