ঢাকাThursday , 25 August 2022
  • অন্যান্য

কালিগঞ্জ উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Link Copied!

এস,কে আব্বাস কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি
কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগষ্ট) সকাল ১০ টায় উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ হালিমুর রহমান বাবু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল আহসান, উপজেলা জাতীয় পাটির সভাপতি মাহবুবুর রহামন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোঃ আব্দুল্লাহ, কালিগঞ্জ প্রেসক্লাবের প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিজিবি ক্যাম্পের প্রতিনিধিগন, গনমাধ্যমকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময়ে আইন শৃংখলা বিষয়ে বক্তব্যে থানার চৌকস অফিসার ইনচার্জ মোহাম্মাদ হালিমুর রহমান বাবু বলেন আমি এ থানায় যোগদান করার পর হতে কালিগঞ্জ থানা এলাকায় সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে স্বচেষ্ট আছি এবং থাকবো। বর্তমানে থানা এলাকার ১২ টি ইউনিয়নে বিট পুলিশের মাধ্যমে আইন শৃংখলা সমুন্নত রাখতে ব্যাপক চেষ্টা অব্যাহত রেখেছি বাল্য বিবাহ, সন্ত্রাস, মাদকদ্রব্য ও ইভটিজিং প্রতিরোধে থানা পুলিশ জিরো টলারেন্সে। বৃহস্পতিবার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এসভায় পর্যায়ক্রমে উপজেলা কৃষি ঋণ কমিটি, এনজিও, চোরাচালান প্রতিরোধ কমিটি, আইন শৃঙ্খলা কমিটি, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি, করোনা প্রতিরোধ কমিটি ও উপজেলা পষিদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।