ঢাকাThursday , 25 August 2022
  • অন্যান্য

তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা উদ্যোগে ক্ষুদ্র ব্যাবসায়ীদের মাঝে চেক বিতরণ।

Link Copied!

 

মোঃ সাজিদুল ইসলাম,
তালা উপজেলা প্রতিনিধি, নিউজ টাইম বিডি||

সাতক্ষীরার তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা উদ্যোগে ১৫ জন নারীকে ৫ হাজার টাকার চেক বিতারণ করা হয়।

গতকাল ২৪শে আগস্ট (বুধবার) সকালে তালার মেলা বাজারে উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা অফিসে নারীদের আত্মকর্মী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ক্ষুদ্র ব্যাবসায়ীদের মাঝে ৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা সমাজসেবা অফিসার সুমনা শারমিন।

এসময় অতিথি ছিলেন হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তা এনামুল ইসলাম, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শ্যামলী দাস, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার জুয়েল সরকার প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।