ঢাকাThursday , 25 August 2022
  • অন্যান্য

জামালপুর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত ২ নিহত ১।

Link Copied!

 

জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুরে সদর উপজেলার দিগপাইতের আদর্শ বটতলায় বিআরটিসি বাসের ধাক্কায় অজ্ঞাত এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ওই মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহীকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। ২৪ আগস্ট সন্ধ্যায় জামালপুর অর্থনৈতিক অঞ্চলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ২৪ আগস্ট সন্ধ্যায় মাদারগঞ্জ থেকে ছেড়ে আসা বিআরটিসি বাস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। বাসটি জামালপুর অর্থনৈতিক অঞ্চলে পৌছলে সামনে থাকা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই একজন মারা যায়। অপর দুই আরোহীকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নারায়ণপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ হাবিবুর রহমান জানান, ২৪ আগস্ট সন্ধ্যায় মাদারগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিআরটিসির একটি বাস জামালপুর অর্থনৈতিক অঞ্চলে পৌছলে সামনে থাকা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলে থাকা ৩ আরোহীর মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যায়। অপর দুইজন আরোহীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তিনি আরও জানান, নিহত ওই ব্যক্তির লাশ উদ্ধার করে নারায়ণপুর তদন্ত কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।