ঢাকাThursday , 25 August 2022
  • অন্যান্য

যশোরে বিএনপি নেতা অমিতের জন্মদিন উদযাপন।

Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ

বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের জন্মদিন উদযাপন করা হয়েছে কেক কাটা ও শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের মধ্য দিয়ে । এই উপলক্ষে বুধবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে স্বেচ্ছাসেবক দল এক অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, জেলা বিএনপির সদস্য হাজী আনিচুর রহমান মুকুল, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আনঞ্জুরুল হক খোকন সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।