ঢাকাThursday , 25 August 2022
  • অন্যান্য

নিয়ামতপুরে চাঁদার দাবীতে ইউপি সদস্যকে পিটিল সন্ত্রাসীরা।

Link Copied!

 

 

মোঃ নাজমুল হক
স্টাফ রিপোর্টারঃ

নওগাঁর নিয়ামতপুরে পূর্বশত্রুতার জের ও চাঁদার দাবীতে ইউপি সদস্যকে পিটিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। এসময় সাথে থাকা ১ লক্ষ ৯০ হাজার টাকাও লুট করে নেয় তারা। এ ঘটনায় ভুক্তভোগী বাহাদুরপুর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল মান্নানের স্ত্রী সাহিদা খাতুন বাদি হয়ে নিয়ামতপুর থানায় একই এলাকার মহিষো গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এরশাদুল হক মিলন (৩৫) ও রফিকুল ইসলামের (৩৮) বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। মারামারি ও টাকা লুটের এ ঘটনাটি ঘটে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সাদাপুর জিগাবাড়ি গ্রামে। আহত ইউপি সদস্য আব্দুল মান্নান মাহিষো গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে। বর্তমানে তিনি নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।
এজাহার সূত্রে জানা যায়, ইউপি সদস্য আব্দুল মান্নান গরু কেনার উদ্দেশ্যে গন্ধশাইল গ্রামে যান। গরু কেনা না হওয়ায় মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে বাড়ি ফিরে আসার পথে বাহাদুরপুর ইউনিয়নের সাদাপুর জিগাবাড়ী গ্রামের দেলোয়ার ডাক্তারের বাড়ির সামনে আসামাত্র পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা আব্দুল মান্নানের ওপর ঝাঁপিয়ে পড়ে। হাতে থাকা লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে ও পাঞ্জাবির পকেটে থাকা ১ লক্ষ ৯০ হাজার টাকা ও ব্যবহৃত সিল নিয়ে পালিয়ে যায় তারা।
আহত ইউপি সদস্য আব্দুল মান্নান জানান, “বেশ কিছু দিন থেকে চাঁদার দাবী করে আসছিলো এরশাদুল হক মিলন ও রফিকুল ইসলাম। এ নিয়ে তাদের সাথে কথা-কাটাকাটি হয়েছে একাধীকবার। মঙ্গলবার গরু কিনতে যায় গন্ধশাইল গ্রামে। কিন্তু পচ্ছন্দসই গরু না হওয়ায় বাড়ি ফেরার পথে পথ আটকিয়ে আমাকে লোহার রড দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে তারা। এসময় পকেটে থাকা টাকা ও ইউনিয়ন পরিষদের সিল কেড়ে নেয় তারা। ঘটনাটি কাউকে না বলার জন্য হুমকিও দেয়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।”
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ওয়ার্ড সদস্যকে মারধরের ঘটনায় একটি মামলা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।