মোঃ নাজমুল হক
স্টাফ রিপোর্টারঃ
নওগাঁ নিয়ামতপুরে যৌতুকের ৬ লক্ষ টাকা দিলেও দেড় মাস ধরে মোরশেদা(২৬) নামে এক গৃহবধূ ঘরছাড়া। সোমবার রাতে তিনজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ করেন ওই গৃহবধূ। মোরশেদা মান্দা উপজেলার হাটোইর গ্রামের মোকলেছুর রহমানের মেয়ে।
অভিযুক্তরা হলেন, মোরশেদার স্বামী রকিবুল ইসলাম(৩২), শশুর সিরাজুল ইসলাম(৬৫) এবং শাশুড়ী রশিদা বেগম (৫৫)।
অভিযোগ সূত্রে জানা যায়, ১০ বছর আগে নিয়ামতপুর উপজেলার বাসুদেবপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রকিবুল ইসলামের সাথে মোরশেদার বিয়ে হয়। তাদের ৮ বছরের ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য চাপ দিতে থাকেন তার স্বামী। বিভিন্ন সময়ে স্বামীকে ৬ লক্ষ টাকা এনে দেন মোরশেদা। এরপরও টাকা আনতে চাপ দিতে থাকেন মোরশেদার স্বামী। টাকা দিতে অস্বীকৃতি জানালে রকিবুল ইসলাম মারধর করে বাবার বাড়িতে রেখে আসে মোরশেদাকে।
মোরশেদা বলেন, আমার স্বামীর অনেক মেয়ের সাথে সম্পর্ক রয়েছে। যখন তখন যৌতুকের জন্য চাপ দেয়। এ পর্যন্ত ৬ লক্ষ টাকা এনে দিলেও আরও টাকা দাবি করলে দিতে অস্বীকার করায় মারধর করে বাবার বাড়িতে রেখে আসে। এখন পর্যন্ত কোন খোঁজ খবর রাখেনি।
রাকিবুল ইসলাম বলেন, আমি কোনো যৌতুক নেয়নি। আমার স্ত্রী আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
