ঢাকাWednesday , 24 August 2022
  • অন্যান্য

অবৈধভাবে রাখা ১৪শ বস্তা সার জব্দ জরিমানা, ৭০ হাজার টাকা।

Link Copied!

 

 

মোঃ নাজমুল হক
স্টাফ রিপোর্টারঃ

নওগাঁ নিয়ামতপুরে অবৈধভাবে সার মজুদের দায়ে দুইজনকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের বটতলী বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী (ভূমি) ও ম্যাজিস্ট্রেট মন্জুরুল আলম।
আদালত সূত্রে জানা যায়, উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের বটতলী বাজারে ফিরোজ হোসেন ও আমরুল ইসলাম দুজন আলু চাষের জন্য সার মজুদ করছিলেন। দুজনের কাছ থেকে ১৪শ বস্তা ডিএপি ও পটাস সার জব্দ করা হয়। এ সময় আমরুল ইসলামকে ৫০ হাজার ও ফিরোজ ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনজুরুল আলম বলেন, কৃত্রিম সংকট তৈরির জন্য কিছু মানুষ সার মজুদ করছে। প্রয়োজনের তুলনায় বেশি সার মজুদ রাখায় সার ব্যবস্থাপনা আইনে তাদের ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় শ্রীমন্তপুর ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহিন ইকবালসহ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।