ঢাকাWednesday , 24 August 2022
  • অন্যান্য

কক্সবাজারে আলোচিত স্কুল শিক্ষিকা গণধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার

admin
August 24, 2022 7:43 pm
Link Copied!

এস,এন,কায়সার জুয়েল
কক্সবাজার জেলা প্রতিনিধি/

কক্সবাজার সদর উপজেলার চাঁন্দেরপাড়া এলাকার আলোচিত ও চাঞ্চল্যকর স্কুল শিক্ষিকাকে গণধর্ষণ মামলার ৩ আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।
২৩ আগষ্ট রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব-১৫।
গত ১৯ আগস্ট সকাল সাড়ে ৭ টায় চাঁন্দেরপাড়া এলাকায় নির্মানাধীন ৫ তলা ভবনের নিচ তলার ঘরে আটক রেখে ওই স্কুল শিক্ষিকাকে গণধর্ষণ করা হয়।
জানা গেছে, গত ১৮ আগস্ট রাতে সদরের পিএমখালী এলাকায় একটি পারিবারিক অনুষ্ঠানে ওই শিক্ষিকার সাথে (ভিকটিম) অভিযুক্ত বেদার মিয়ার (২৮) পরিচয় হয়।
পরবর্তীতে বেদার মিয়া আরো তিন সহযোগীসহ ভিকটিমকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউপিস্থ চাঁন্দেরপাড়া এলাকার একটি নির্মানাধীন ভবনের নিচ তলার একটি কক্ষে নিয়ে যায়। ভিকটিমের অসহায়ত্ব ও সরলতার সুযোগ নিয়ে তাকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করা হয়।
এঘটনার পরিপ্রেক্ষিতে ২৩ আগস্ট ওই শিক্ষিকা বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেন। উক্ত গণধর্ষণের বিষয়টি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রকাশিত হওয়ার পর জনমনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে।
এদিকে, বিভিন্ন সংবাদপত্র এবং ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে র‌্যাব বিষয়টি অবগত হওয়ার সাথে সাথে উক্ত গণধর্ষণের সাথে জড়িত আসামীদের গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। অতঃপর গত ২৩ আগস্ট রাতের মধ্যেই গণধর্ষণের সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার সদরের পিএমখালী ছনখোলা ইউনুছঘোনা এলাকার হাবিবুর রহমানের ছেলে বেদার মিয়া (২৮), একই ইউনিয়নের সিকদারবাড়ী, উত্তর তারানিয়াপাড়ার দিল মোহাম্মদের ছেলে মোস্তাক মিয়া (২৪) ও সদরের খুরুলিয়া ৬ নং ওয়ার্ডের মৃত রশিদ আহমেদের ছেলে মোঃ বেলাল উদ্দিন (২২)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃরা সকলেই গণধর্ষণের কথা স্বীকার করেন। গ্রেফতারকৃত আসামীদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‌্যাব-১৫।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।