ঢাকাWednesday , 24 August 2022
  • অন্যান্য

কালাইয়ে ৪ ব্যবসায়ীকে জরিমানা বেশি দামে সার বিক্রি করায়

admin
August 24, 2022 7:37 pm
Link Copied!

 রিপোর্টার জয়পুরহাট জেলাঃ
জয়পুরহাটের কালাইয়ে সারের মূল্য স্থিতিশীল রাখতে ৪ ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে সংগীয় ফোর্সসহ উপজেলার পাঁচশিরা বাজারে মেসার্স আইয়ুব টেডার্স ও মোলামগাড়ী বাজারে মেসার্স তারেক টেডার্স, আকন্দ টেডার্স ও ছালাম বীজ ঘর এসব সারের দোকানে ভ্রামমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট টুকটুক তালুকদার।

ইউএনও জানান, উপজেলার বি‌ভিন্ন সা‌রের দোকা‌নে মূল্য তালিকা না থাকায় এবং বেশি দামে সার বিক্রী ও বিক্রীত সারের মেমো ক্রেতাকে না দেয়ার কারনে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

তিনি আরো জানান, উপজেলায় সারের মূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হবে এছাড়াও সারের মূল্য বেশি নেওয়া হলে ভ্রামমাণ আদালত পরিচালনার মাধ্যমে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসময় উপ‌জেলা কৃ‌ষি কর্মকর্তা নী‌লিমা জাহান, উপসহকারী কৃষি অফিসার ছালজারুল আলম উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।