ঢাকাWednesday , 24 August 2022
  • অন্যান্য

শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর গ্রেফতার

admin
August 24, 2022 7:28 pm
Link Copied!

 

 

জয়পুরহাট জেলাঃ
জয়পুরহাটে পাঁচ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে পাঁচবিবি উপজেলার ঘোড়াপা এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত দুই কিশোর উপজেলার ঘোড়াপা গ্রামের গাফারের ছেলে রবিউল ইসলাম (১৬) ও টিটুর ছেলে আরিফুল ইসলাম (১৪)।

(ওসি) পলাশ চন্দ্র দেব জানান, গত শনিবার (২১ আগস্ট) সকালে শিশুটি তাঁর বাড়ির পাশে প্রতিবেশী গাফফারের দোকানে খাবার কিনতে যায়। এসময় গাফফার ও তাঁর স্ত্রী বাড়ীতে না থাকার সুযোগে দুই কিশোর শিশুটিকে ফুঁসলিয়ে বাড়ির ভিতরে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসাপাতালে রেফার্ড করেছেন চিকিৎসকরা। ওসি আরও জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত দুই কিশোর পলাতক ছিলো। বুধবার সকালে দুই কিশোরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুই কিশোর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটিকে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে বলেও জানান ওসি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।