ঢাকাTuesday , 23 August 2022
  • অন্যান্য

যশোরে প্রতারণার ফাঁদে ফেলে কিশোরী ধর্ষণ, দু’যুবক আটক।

Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ

যশোরে কিশোরী ধর্ষণের ঘটনায় দুই ধর্ষণকারী যুবক সাগর (২২) ও সহযোগী হাসানকে (২২) আটক করেছে পুলিশ।

গতকাল সোমবার গভীর রাতে কোতয়ালী থানার উপ-পরিদর্শক ( এসআই) আনসারুল হক ও সালাউদ্দিন যশোরের বাঘারপাড়া পৌরসভার পাশ থেকে ও সদর উপজেলার হৈবতপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

সাগর ও হাসান বারিনগর গ্রামের বাসিন্দা। আর ভুক্তভোগী কিশোরী ওই গ্রামের বাসিন্দা। এসআই আনসারুল হক সাংবাদিকদের বলেন, যশোর সদরের সাতমাইল বারিনগরে ১৪ বছরের এক কিশোরীকে প্রতারণার ফাঁদে ফেলে ধর্ষণের শিকার হয়ে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এ খবর পেয়ে প্রযুক্তি ব্যবহার করে অভিযানে মাঠে নামি। সাগরকে বাঘারপাড়া থেকে আটক করি।
এদিকে হৈবতপুর এলাকা থেকে এসআই সালাউদ্দিন ধর্ষণের ঘটনায় সাগরের হাসানকে আটক করেন।

এসআই সালাউদ্দিন বলেন, এ ঘটনায় কোতয়ালী থানায় নিয়মিত ধর্ষণ মামলা হয়েছে। ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে মামলাটি করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।