তুহিনুর রহমান তালুকদার (হবিগঞ্জ প্রতিনিধি):
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সৈয়দ আজিজ হাবিব স্কুলের সামনে রাস্তায় ছাত্রীকে ইভটিজিং এর ঘটনায় তাৎক্ষণিক মোবাইল কোর্ট বসে এক যুবককে ১০ মাসের কারাদন্ড দেয়া হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নবীগঞ্জ।
ইভটিজিংকারী মসলিছ মিয়া (৩০), পি- মৃত আব্দুল সাত্তার, সাং-এনাতাবাদ, নবীগঞ্জ কে ঘটনা উদ্ঘাটিত ও সন্দেতীত ভাবে প্রমাণিত হওয়ায় বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারার অপরাধের দায়ে ১০ (দশ) মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। আইনশৃঙ্খলা রক্ষা ও প্রসিকিউশন সহায়তা প্রদান সহায়তা করেন অফিসার্স ইনচার্জ জনাব ডালিম আহমেদ ও পুলিশ সদস্যগণ।
সার্বিক স্কুলের বিষয়ে সহায়তা করেন ৬ নং কুর্শি ইউ পি এর সম্মানিত চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ। ইভটিজিং রোধে প্রশাসন সবসময়ই কঠোর থাকবে বলে জানান প্রশাসন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
